শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, শত ভবন আর হাজার একর ভুমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফ্যাক্টরী ভাংচুর লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিগঞ্জে উকশা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গাজী শওকাত হোসেনের প্যানেল এবং গাজী মিজানুর রহমানের প্যানেলে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন নিমাই চন্দ্র জোতদার, আব্দুল মতিন গাজী, দুর্গাপদ মন্ডল এবং মো: আব্দুল কাদের ।

গাজী মিজানুর রহমান জানান, তার প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রতিষ্ঠাতা সদস্য, একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, দুই জন শিক্ষক প্রতিনিধি, একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধিসহ পাঁচজন এবং নির্বাচনের মাধ্যমে একজন অভিভাবক সদস্যসহ মোট ছয়জন প্রার্থী ইতোমধ্যে চুড়ান্ত হয়েছে।

অপরদিকে গাজী শওকাত হোসেনের প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতার একজন দাতা সদস্য এবং নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য পদে ৩ তিন জনসহ মোট ৪ জন প্রার্থী নির্বাচিত হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন এবং নিরাপত্তায় সহযোগিতা করেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: