শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফ্যাক্টরী ভাংচুর লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ মাইনুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় কলেজের সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, প্রতিষ্ঠাতার বড় ছেলে সৈয়দ তাহমিদ আজিজুল হক, প্রতিষ্ঠাতার ভাতিজা সৈয়দ নাজমুল হাসান, মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল আজিজ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান নকিব, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার, উজিরপুর শেরেবাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলমরহুম সৈয়দ মাইনুল হকের সহধর্মিণী এবং দুই কন্যা , পৌর বিএনপির সহ সভাপতি আঃ রাজ্জাক সরদার, হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ মামুন সিকদার, সেলিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার,সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ অনেকে।সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী।অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার চ্যাটার্জি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: