সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রোনালদোকে টপকিয়ে নেইমারের সামনে শুধু্ পেলে

নিউজ ডেস্ক ::  বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ ব্যবধানে হারিয়েছে সেলেকাওরা।

পেরুর রাজধানী লিমায় আক্রমণাত্মক ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে পেরু। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বসেরাদের বিপক্ষে দুই দফায় এগিয়েও যায় তারা।

ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল তুলেন পেরুর আন্দ্রে কারিললো। ২৮ মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল তুলে দলকে সমতায় ফেরান ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।

প্রথমার্ধে সমান তালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। যদিও ৫৯ মিনিটের মাথায় গোল হজম করতে হয় সফরকারীদের।

পেরুর হয়ে দ্বিতীয় গোল তুলেন রেনাতো তাপিয়া। ৬৪ মিনিটে দলকে আবারও সমতায় ফেরান রিচার্লিসন।

এরপর জোড়া লক্ষ্যভেদে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ব্রাজিলকে জয়ের উল্লাসে মাতান নেইমার। ৮৩ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করেন পিএসজি ফরোয়ার্ড। একেবারে শেষ দিকে (৯০+৪ মিনিট) আরেক গোল তুলে বড় জয় মাঠ ছাড়ে নেইমারের ব্রাজিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: