শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন

গাজায় শান্তিরক্ষা অভিযানের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া

যুদ্ধবিধ্বস্ত গাজায় পরিকল্পিত শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য ও নির্মাণ সংক্রান্ত কাজে যোগদানের জন্য বিশ্বের সর্ববৃহৎ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করছে। এ জন্য ইন্দোনেশিয়ার পাশাপাশি আজারবাইজান, মিশর ও কাতারের সঙ্গে আলোচনাও হয়েছে।

গত সপ্তাহে রয়টার্স প্রকাশিত একটি খসড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বাহিনী গাজায় নিরস্ত্রীকরণ, সীমান্ত সুরক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও ত্রাণ সরবরাহ এবং প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করবে।

ইন্দোনেশিয়া জানিয়েছে, কখন সেনারা মোতায়েন হবে এবং তাদের ম্যান্ডেট কী হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন বলেন, ‘আমরা সর্বোচ্চ ২০ হাজার সেনা প্রস্তুত রেখেছি। গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: