সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
একই দিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি সুন্দরবন রক্ষায় সমন্বিত চেষ্টা দরকার পূজায় সম্প্রীতি রক্ষা ও জনস্বার্থে এনসিপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে

টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি : ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে টাঙ্গাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোশারফ হোসেন। আইডিইবি’র জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু সহ অন্যরা।
এসময় আইডিইবি অন্যান্য সদস্য ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: