শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা

নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে লোহাগড়ায় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর এ উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা মহিলা বিষয়ক উপপরিচালক মৌসুমী রানী মজুমদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

সভায় বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সেলিম রেজা,উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।

পিঠা উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

পিঠা উৎসবে ১০ টি স্টলে অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা, তাল পিঠা চিতইসহ অন্তত ৩০ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েস, হাতে তৈরি পোশাক ও রূপ চর্চার পণ্য প্রদর্শন করা হয়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

ভোজনরসিকরা এসব পিঠা খেয়ে নানা প্রশংসা করেন। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ নেন। একই সঙ্গে তারা সন্তানদের উৎসবে নিয়ে এসে বাহারি স্বাদ উপভোগের পাশাপাশি হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: