সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

ইতালিতে মানবপাচার চক্রের মূল হোতা বাংলাদেশি গ্রেপ্তার, নজরদারিতে আরও ১৯ জন

ইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে মানবপাচার ও ভুয়া অভিবাসন চক্রের বিরুদ্ধে চালানো অভিযানে মাহবুব আহমেদ (৪৫) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

বিভিন্ন সুত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি সিলেটে। তিনি নিজেকে পেস্কারা বিএনপির আহ্বায়ক বলে দাবি করলেও, এ বিষয়ে দলীয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মাহবুব আহমেদের নেতৃত্বে পরিচালিত এই চক্র ‘দেক্রেতো ফ্লুসির সুযোগকে অপব্যবহার করে ভুয়া জব কন্ট্রাক্ট ও নথিপত্র তৈরি করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করায়। অভিবাসীদের কাছ থেকে চড়া মূল্যে অর্থ আদায় করে চক্রটি প্রায় ৩ মিলিয়ন ইউরো (৩৬ কোটি টাকার বেশি) হাতিয়ে নেয়।

তদন্তে আরও জানা গেছে, এ চক্রের বিরুদ্ধে অবৈধ অভিবাসন পরিচালনা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজির চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগও রয়েছে।

এই মামলায় ইতোমধ্যে আরও ১৯ জনকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তাদের অনেকেই নথি প্রস্তুত, অর্থ লেনদেন এবং লোক সংগ্রহের কাজে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।

চক্রটির সঙ্গে কিছু স্থানীয় ইতালীয় অসাধু ব্যবসায়ীও জড়িত ছিল। যারা ভুয়া কোম্পানির মাধ্যমে কাগজপত্র তৈরি করে দিত ‘ক্লিক ডে-র জন্য।

এই ঘটনায় ইতালি সরকার দেক্রেতো ফ্লুসি সংক্রান্ত অভিবাসন যাচাই প্রক্রিয়া আরও কঠোর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে প্রকৃত শ্রমিকদের বৈধ অভিবাসনের পথেও বাধা সৃষ্টি হতে পারে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতালিস্থ বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেন, এমন প্রতারণা পুরো কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: