বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

লাউয়ের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ের চাষিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি: গত বছরের তুলনায় ঠাকুরগাঁওয়ে এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। অল্প জমিতে অধিক হারে লাউয়ের চাষ করতে পেরে চাষিরাও খুশী। পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবার লাউয়ের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। বর্তমানে শীতকালীন সবজি  লাউয়ের দাম বেশি থাকায় লাভবান হওয়ার আশায় মুখ ভরা হাসি নিয়ে মাচা থেকে লাউ সংগ্রহের কাজে ব্যস্ত কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে সবজির চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এ পর্যন্ত ৫০০ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে।

সরেজমিনে রবিবার (১৮ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠজুড়ে সারি সারি মাচায়-মাচায় ঝুলছে শীতকালীন ফসল লাউ। আর এই লাউ বাজারে ভালো দামে বিক্রির আশায় মাচা থেকে সংগ্রহ করে নির্দিষ্ট এক স্থানে জমা করছেন চাষীরা ।

জেলার সদর উপজেলার সালন্দর  ইউনিয়নের দেওগা  গ্রামের মফিজ উদ্দীন জানান, সবজি চাষ করে দূর করেছেন পরিবারের অভাব। এই মৌসুমে এক বিঘা জমিতে লাউয়ের চাষ করে প্রথমবার ছিঁড়েছেন এক হাজার  লাউ। বাজারে তা বিক্রি করেছেন প্রতিটি ২০-২৫ টাকায়।

একই গ্রামের এমামুল হক জানান, এবার দুই বিঘা জমিতে লাউয়ের চাষ করে ১ লক্ষ টাকা আয় করেছেন। আরেক  কৃষক আসরাফ আলী, জানান, ১৮ শতক জমিতে লাউ চাষ করে এখন পর্যন্ত ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। এখনও লাউয়ের গাছ তরতাজা আছে। সেখান থেকে অনেক টাকার লাউ বিক্রি করতে পারবেন। এক বিঘায় ৪০-৫০ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আলতাফ হোসেন বলেন,এবার ঠাকুরগাঁওয়ে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। দামও বেশি পাচ্ছে কৃষকেরা। আর কৃষকদের দিক নির্দেশ ও পরামর্শ দেওয়ার মাঠ পর্যায়ে উপ- কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত ৫শ হেক্টর জমিতে লাউ চাষ করেছে কৃষকেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: