রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

ধনবাড়ীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে নবাগত ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সাথে ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী থানা কমপ্লেক্সের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান স্বগত বক্তব্য প্রদান করেন। আরোও বক্তব্য দেন, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু ও ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসানসহ অন্যরা।

মতবিনিময় সভায় উপজেলার মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ,কিশোর গ্যাং, জুয়াসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এসময় ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। বিভিন্ন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ঘটনার সত্যতা উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষায় সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রদানে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: