শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত-৪

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃধা গ্রুপের হামলায় ঠাকুর গ্রুপের অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামের মিজু কাজীর বাড়ির সামনে এক চায়ের দোকানের সামনে এঘটনা ঘটে।

আহতরা হলেন লেহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের মৃত মোশাররফ হোসেন কাজীর ছেলে হিসু কাজী, মৃত রহমান উদ্দিন মোল্যার ছেলে শরীফুল মোল্যা, ইউসুফ মোল্যার ছেলে অপু, সাহিদ কাজীর ছেলে বুলু কাজী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারমল্লিকপুর গ্রামে মৃধা গ্রুপ ও ঠাকুর গ্রুপের মধ্যে বিবাদমান দ্বন্দ্ব নিয়ে বহুবার মারামারিসহ খুনের ঘটনাও ঘটেছে। দু’পক্ষের দ্বন্দ্ব মিমাংসার জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। কিছুদিন আগেও লোহাগড়া থানা চত্বরে পুলিশ সুপারসহ রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিমাংসা করা হয়। মিমাংসা হওয়ার পরেও মাঝেমধ্যে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার রাতে মৃধা গ্রুপের লোকজন ঠাকুর গ্রুপের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় অন্তত ৪ জন গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ হামলার ঘটনা অস্বীকার করেছেন মৃধা গ্রুপের লোকজন।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় পুলিশ ফোর্সকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা ব্যক্ত করেছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: