বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

ধনবাড়ীতে ভালুকার শ্রমিক দিপু হত্যার বিচারের দাবীতে মানববন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যারস লিমিটেডের শ্রমিক দিপু, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সহ সারাদেশে সকল হত্যা কান্ডের প্রতিবাদ ও বিচারের দাবীতে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ইউনিভার্সাল ব্রাদারহুড (সার্বজনীন ভাতৃত্ববোধ) সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে পাইওনিয়ার নীটওয়্যারস লিমিটেডের শ্রমিক, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তব্য দেন, ভাইঘাট সূত্রধরপাড়া পূজামন্ডপের সভাপতি পরেশ সূত্রধর, ছাত্র দীপু সূত্রধর, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকারের সহ সভাপতি মাহমুদুল হাসান মিলন, স্থানীয় হিন্দু নেতা ভোজন সূত্রধর, আনন্দ সূত্রধর, পরেশ রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন, মধুপুর উপজেলা প্রেসকাবের সহ সভাপতি সাংবাদিক আব্দুল জলিল, মাওলানা আমিনুল ইসলাম মারুফী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিক দিপুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দিপু ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সহ সারাদেশে সকল হত্যা কান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: