শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

চৌদ্দগ্রামে দুই লরির সংঘর্ষে চালকসহ নিহত-২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে এক লরির পেছনে আরেক লরির ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলে লরি চালক নোয়াখালী কোম্পানীগঞ্জের চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও হেলপার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. শাকিল (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে রোববার রাত আনুমানিক দেড়টায় উপজেলার আমানগন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলমান একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লরিকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ওই লরি গাড়ীর চালক আব্দুল জব্বার মারা যান।

গুরুত্বর আহত অবস্থায় হেলপার শাকিলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত দেড়টায় মহাসড়কের আমানগন্ডা বিজিবি ক্যাম্পের একটু সামনে চট্টগ্রামমুখী লেনে দুইটি লরি দুর্ঘটনা কবলিত হয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে দুর্ঘটনায় মোট দুজন নিহত হয়েছেন।

মরদেহ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: