সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় প্রধান শিক্ষিকাকে শোকজের নির্দেশ, বন্ধ শিক্ষকদের অতিরিক্ত বোনাস বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা ‘বাদ পড়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজ ১০ বছর বয়স কমিয়ে ‘মাটি খেকো’ এখন ডিগ্রি কলেজের অফিস সহায়ক ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মানিকগঞ্জ ফসলের জমি থেকে নারীর মরদেহ উদ্ধার, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত লোহাগড় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা ও বৃক্ষ রোপণ নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার

হাসনাতকে সমর্থন দিয়ে এক সঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত প্রার্থীর

আসন সমঝোতায় কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

জামায়াতসহ ৯ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোট হওয়ায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহর জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আমার নির্বাচনি প্রচারণার জন্য অনেক পরিশ্রম করেছেন, আমি আপনাদের কাছে ঋণী। আমরা দ্বীন বিজয়ের আন্দোলনে সবাই একসঙ্গে হয়ে কাজ করব।

একই দিন বিকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট ঘোষণা দেন। অন্যান্য ৮ দল হলো— জামায়াত ইসলামী, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: