রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. তাহের

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: এই নির্বাচনে বিএনপি একা হয়েছে পড়েছে এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আ’লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। যারা রাইটিস্ট এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একাধিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ।

একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে। ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের সোমবার কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। ডা তাহের আরো বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃংখলভাবে তাদের কাঙ্খিত ভোট দিতে পারবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোঃ নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারী শাহ মো: মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: