রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী কামরুল হুদা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা শেষে কামরুল হুদা বলেন, ‘আমরা বিশ্বাস করি আসন্ন সংসদ নির্বাচন সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। সারা দেশের ন্যায় ধানের শীষ চৌদ্দগ্রামে বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ‘গত ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য তারা সেই ভোটাধিকার থেকে মানুষকে বিরত রাখতে চায়। চৌদ্দগ্রামের মানুষ ভোট দিয়ে তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে নির্বাচিত করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদারসহ বিএনপির নেত্রীবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: