বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

সড়কের পাশে উদ্ধার হওয়া শিশুটির পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। তবে দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী ছেলেশিশু মোরশেদ সম্প্রতি মারা যায়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’-এর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে স্বপ্ন-এর পক্ষ থেকে আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে এক লাখ টাকার একটি নগদ চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি, গ্রোথ ও ইএসজি) মো. মাহাদী ফয়সাল, জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, উদ্ধার হওয়া চার বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার এবং সেই সিএনজি চালক তানিম, যিনি প্রথম শিশু দুটিকে অসহায় অবস্থায় সড়কের পাশে দেখতে পান।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় এক সিএনজি চালক শিশু দুটিকে উদ্ধার করেন। শিশুদের ভাষ্যমতে, এক আত্মীয় তাদের সেখানে রেখে চলে যান।

মানবিক দায়িত্ববোধ থেকে ‘স্বপ্ন’ সবসময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আসছে। এই ঘটনাতেও তার ব্যতিক্রম হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: