শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

নতুন রাজনৈতিক শক্তি তৈরির ইঙ্গিত মাহফুজের

নতুন ধারার রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। যারা এ নিয়ে আগ্রহী তাদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ইঙ্গিত দেন।

স্ট্যাটাসের শুরুতে ‘আরেকবার চেষ্টা করে দেখি’ উল্লেখ করে মাহফুজ আলম লিখেন, ‘নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ’ ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নূতন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাঁদের মধ্যে একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।’

তিনি লিখেন, ‘আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নূতন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।’

সাবেক উপদেষ্টা লিখেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।

আগ্রহীদের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টে একটি ই-মেইল ঠিকানাও যুক্ত করেন তিনি। যেখানে কথা বা প্রশ্ন লিখে পাঠাতে পারবেন আগ্রহীরা।

স্ট্যাটাসের শেষে ইংরেজিতে তিনি লেখেন, ‘উই নিড ফ্রেশ ব্লাড। উই নিড নিউ পিপল উইথ হায়ার আইডিয়ালস অ্যান্ড লং-টার্ম কমিটমেন্ট।’ পোস্টটি তিনি ‘#জাস্টিস_ফর_শহীদ_ওসমান_হাদি’ হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: