শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
শিবালয় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্য হলেন ডা. তাহের সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র নড়াইলে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিককে পিটিয়ে জখম করল ছাত্রদল নেতাকর্মীরা ঈদের আগে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দাও —বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

খাসির কথা বলে শিয়ালের মাংস বিক্রি, যেভাবে ধরা খেলো কসাই

পাবনার চাটমোহরে ফাঁদ পেতে শিয়াল ধরে জবাইয়ের পর সেই মাংস ‘খাসির মাংস’ বলে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামের এক কসাই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

অভিযুক্ত আশরাফুল হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালের মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখেন আশরাফুল। সেই ফাঁদে শিয়াল ধরা পড়ার পর তিনি নিজেই সেটি জবাই করেন। এরপর হরিপুর বাজারে নিয়ে গিয়ে খাসির মাংস বলে বিক্রি করার চেষ্টা করেন। কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ায় বাজারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে জেরা করার এক পর্যায়ে আশরাফুল স্বীকার করেন, এটি খাসি নয়, শিয়ালের মাংস। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তিনি কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন এসে মাংস উদ্ধার করে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন বলেন, আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত কসাই। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিল আশরাফুল নামের ওই কসাই। মাংসটি শিয়ালের, এমন সত্যতা পেয়েছি। পরে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: