শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম
এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম আবাসন খাতে নিবন্ধন ব্যয় ও কর কমানো দরকার পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

কৌশলের নামে বিএনপির নেতা–কর্মীরা কখনো গুপ্ত বেশ ধারণ করেননি বলে জানিয়েছেন তারেক রহমান। নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা নিয়েও ধৈর্য দেখানোর কথা বলেন তিনি।

কৌশলের নামে নেতা–কর্মীরা কখনো গুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গুম, খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন তারেক রহমান। তাদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আগামীতে এই পারিবারগুলোর পাশে থাকবে বিএনপি।’

দলের নেতা–কর্মীদের সাহসিকতা ও আন্দোলনের ইতিহাসের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির নেতা–কর্মীরা।’ এ সময় নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বিভিন্ন পরিস্থিতি তৈরি করে বিতর্ক তৈরির চেষ্টা করছে যেন গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হয়।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: