বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

এলাকাবাসীর ধাওয়া খেলেন রিপাবলিক বাংলার সাংবাদিক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের মরদেহ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঝাড়খণ্ডে উদ্ধার হয়। তিনি সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

জানা গেছে, আলাউদ্দিন ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন এবং একটি ভাড়াবাড়িতে থাকতেন। সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে গ্রামবাসীর দাবি, তাকে মারধর করে হত্যার পর ঘটনাটি আড়াল করতে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের আরও অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই তার সঙ্গে এমনটা করা হয়েছে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকে বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে নামেন এবং ১২ নম্বর জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করেন। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।

অবরোধের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান রিপাবলিক বাংলার এক সাংবাদিক। এ সময় বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, তার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় এবং ধাওয়া দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রিপাবলিক বাংলা ভুলভাবে খবর প্রচার করে এবং এতে উত্তেজনা বাড়ে।

প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধে বেলডাঙায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়। বিক্ষোভকারীরা ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: