বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিসিআরসি’র আয়োজনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মো : রফিকুল ইসলাম (রাফি), ক্রাইম রিপোর্টার :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল- বিসিআরসি আয়োজিত গত শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ – এ আপোষহীন নেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ আমরা যদি লালন ও প্রতিপালন করি তাহলেই তাঁকে শ্রদ্ধা জানানো হবে। তাঁর দেখানো পথেই আমাদের অনুসরণ করে চলতে হবে। গনতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আইডিইবি মিলনায়তনে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতিক গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্মরণে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি’র সভাপতি ও অগ্রনী বার্তা সম্পাদক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি, বিচারপতি মোঃ জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর সাবেক রাজনৈতিক সচিব মরহুম হারিস চৌধুরীর একান্ত সচিব ডঃ জিয়াউল ইসলাম মুন্না, জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান (এল রহমান), দৈনিক দিন প্রতিদিন এর উপ-সম্পাদক এ এস এম নজিবুল আকবর বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক ও বিসিআরসি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিআরসি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম নিবিড়, যুগ্ম সম্পাদক ও জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক মেহেরুন আশরাফ, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক ও বিজনেস ডাইজেস্ট এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোঃ জয়নুল আবেদীন বেগম খালেদা জিয়ার বিভিন্ন সময়ে দেয়া বক্তিতার উদ্ধৃতি দিয়ে বলেন, বেগম জিয়া যে কথাগুলো বলতেন তা পুরোপুরি নিজে যেমন মেনে চলতেন তেমন জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট থাকতেন। তিনি আত্ম-সম্মান নিয়ে জীবন অতিবাহিত করে গেছেন। কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সমাজ গঠনে ও রাষ্ট্র বিনির্মানে তাঁর যে আদর্শ তা যদি নতুন প্রজন্ম ধারণ করতে পারে তাহলে আমরা একটি বৈষম্যহীম আদর্শ রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ।

ডঃ জিয়াউল ইসলাম মুন্না জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিস্তারিত বিবরণ তুলে বলেন, বেগম খালেদা জিয়া কোন দূর্নীতি না করেই বিগত ফ্যাসিষ্ট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা কারণে কারাবরণ করেছেন। তিনিসহ সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের উপর বিগত সরকার যে জুলুম ও অত্যাচার করেছে তাদের বিচার এদেশের জনগণই করবে ইনশাআল্লাহ। আলোচনা শেষে দোয়া পরিচালনা ডঃ জিয়াউল ইসলাম মুন্না। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: