শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চেন্নাইকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল রাজস্থান

নিউজ ডেস্ক :: মরুর বুকে আইপিএলের ১৩তম আসরে তিনবারের চ্যাম্পিয়ন এবং গতবারের রানার্সআপ দল চেন্নাই সুপার কিংস যেন একেবারেই ছন্নছাড়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি ১০ ম্যাচে জয় মাত্র ৩টি, বাকি ৭ ম্যাচে হেরেছে।

সবশেষ সোমবার রাতে তারা রাজস্থান রয়্যালসের কাছেও হার মেনেছে তারা। বিবর্ণ চেন্নাইকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১২৫ রানের মামুলি সংগ্রহ দাঁড় করে। আর এই রান ৩ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান।

ব্যাট হাতে নেমে দলীয় ৫৬ রান তুলতেই ৪টি উইকেট হারিয়ে বসে চেন্নাই। সেখান থেকে ধোনি-জাদেজার ব্যাটে ১২৫ রানের স্কোর পায় চেন্নাই। সর্বোচ্চ ৩৫ রান করেন রবীন্দ্র জাদেজা। মাহেন্দ্র সিং ধোনি ২৮ ও স্যাম কুরান করেন ২২ রান। বল হাতে রাজস্থানের জোফরা আর্চার, কার্তিক তেয়াগি, শ্রেয়াস গোপাল ও রাহুল তেওয়াতিয়া ১টি করে উইকেট নেন।

১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে রাজস্থান। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও জস বাটলার। তারা দুজন ৯৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাটলার ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭০ রান করেন। স্মিথ করেন অপরাজিত ২৬ রান। দীপক চাহার বল হাতে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন জস বাটলার। ১০ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: