শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাশেদ প্রধান বলেন, একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল, বহু সরকার দেখেছি, এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই।
রাশেদ প্রধান বলেন, একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল, বহু সরকার দেখেছি, এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল, বহু সরকার দেখেছি, এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই। এবার দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই। এবার ডা. শফিকুর রহমানকে দেখতে চাই।
কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের জনসভায় নেতাকর্মীদের ঢল নামে।
নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ প্রধান আরও বলেন, নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনও কবুল করেছেন। অতএব ১২ তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমাদের মানবিক নেতাকে ১১ দলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী করব বলে সর্বসম্মতি জ্ঞাপন করেছি। ১৫১ আসন লাগবে কমপক্ষে। কুষ্টিয়ার ৪টা আসনের ৪টাই চাই। ৪-০ গোলে পরাজিত করব। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে।