রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল অপেক্ষা – আসাদুল ইসলাম শ্রাবন বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন

কনস্টেবল হারুন গ্রেফতার

নিউজ ডেস্ক :: সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদ হত্যার ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুনুর রশীদকে গ্রেফতার করেছে পিবিআই।

পিবিআই সিলেট’র এসপি খালেকুজ্জামান শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গত ১১ অক্টোবর (রোববার) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান আহমদ (৩৩) নামে যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত করেছে সিলেট মহানগর পুলিশ।

তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান আহমদের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পেয়েছে কমিটি। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

অন্য তিনজন হলেন, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌওহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস। একই সঙ্গে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হল, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজিব হোসেন।

এ ঘটনায় ১১ অক্টোবর (রোববার) দিনগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই।

এদিকে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মঙ্গলবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার দেখায় পিবিআই। পরে মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম আদালতে টিটুর ৭ দিনের রিমান্ড আবেদন করলে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিহাদুর রহমান শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: