বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

কবিতা, নদীর মাতৃভাষা -মুরাদ দারবিশ

কবিতা

নদীর মাতৃভাষা

মুরাদ দারবিশ

জালের মাতো ছড়িয়ে থাকা নদীগুলো
মোহনায় এসে গল্প করে। সরু নদী বিনম্র
ভালোবাসায় আত্মীয়তা পড়ে বড়ো নদীর সাথে।
নদীরা গল্প জুড়ে দেয় পূর্ণিমার রাতে।
অমাবশ্যায় তারা ডুবে থাকে জন্মান্ধ অন্ধকারে
একলা জীবনে সরল রৈখিকতা বিসর্জন দেয়।
একেকটি বাঁক একেকটি স্মৃতি। প্রবল আকাঙ্খাই
নদীকে টেনে নেয় স্রোত হয়ে ।
কলকল ধ্বনিতে কথা কয় নদী।
ভাটিয়ালি জারি, সারি, মারফতি গানের কথা,
গেঁথে নেয় কানে। মাঝি ম্যারের দুঃখ-সুখ থেকে
ব্যাকরণ শেখে সে। নরবর আলতা পা,
নদীর মনে রং ধরায়।
নদী বলে, আমি থেমে থাকি না কখনো।
স্রোতের হাত ধরে বয়ে যাওয়াই আমার মাতৃভাষা।
পথহারা স্বপ্নগুলোকে বুকে বয়ে নেয়াই আমার ব্যাকরণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: