বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম
হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ হাজারের বেশি

নিউজ ডেস্ক :: করোনা মহামারির দ্বিতীয় ঢেউ জেঁকে বসেছে আমেরিকা ও ইউরোপে। যুক্তরাষ্ট্র ও রাশিয়াতেও সংক্রমণ কমছিল বেশ জোর গতিতে। তবে শনিবার এই দেশ দুটিতে শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্ত হয়েছে ৮১ হাজারের বেশি মানুষ। আর রাশিয়াতে ১৭ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এশিয়ায় করোনা রোগীর সংখ্যা ১ কোটি পার হয়ে গেছে। এশিয়ার বেশিরভাগ দেশে দ্বিতীয় ঢেউ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ভারতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। শনিবার একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ।

এদিকে, প্রাণঘাতী কোভিড নাইনটিনে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১১ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের। শনাক্ত ৪ কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছে ৩ কোটি ১৬ লাখের অধিক মানুষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: