বুধবার, ২০ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত গোপালগঞ্জ সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা-তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দিচ্ছে বর্তমান সরকার: গাজীপুরে প্রধানমন্ত্রী এবার ওটিটিতে আসছে সিয়ামের ‘রাক্ষস’ মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান চীনের প্রেসিডেন্টের কমল স্বর্ণের দাম, ভরি কত? রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান চীনের প্রেসিডেন্টের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেইজিংয়ে বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সব ধরনের সামরিক সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে শি জিনপিং বলেন, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি যুদ্ধ ও শান্তির মধ্যকার এক সংকটময় পর্যায়ে রয়েছে। তিনি সেখানে উত্তেজনা কমিয়ে দ্রুত শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: