শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম
এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম আবাসন খাতে নিবন্ধন ব্যয় ও কর কমানো দরকার পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী

মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি-না, তা সংসদে নির্ধারিত হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ৬টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর মন্ত্রী এসব বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কি-না, সেটা সংসদে নির্ধারণ করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই। এসময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন বলেই তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। এদিন সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা যোগদানপত্র জমা দেন। নতুন প্রশাসকরা জানান, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে অগ্রাধিকার নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: