বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভালুকায় আগুন লেগে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকায় একটি বাজারে আগুন লেগে সাতটি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার বাটাজোর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এরই মধ্যে ইব্রাহীম মিয়া, উজ্জল মিয়া, সিরাজুল ইসলাম, আহাব আলী, মিনহাজ উদ্দিন, কিতাব আলী ও ফয়েজ উদ্দিনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীরা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে সব মিলিয়ে তাদের কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশনমাস্টার ইকবাল হাসান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাটাজোর বাজারে আগুনের সূত্রপাত ঘটে। এতে পর্যায়ক্রমে সাতটি দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: