বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের

ইরানে বৃহৎ আকারে সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এ ঘোষণা দেন।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকিগুলো নির্মূল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। এই শাসকগোষ্ঠী মূলত অত্যন্ত কঠোর ও ভয়াবহ কিছু মানুষের একটি পৈশাচিক দল।’

আট মিনিটের দীর্ঘ এই বার্তায় তিনি আরও বলেন, ‘তাদের (ইরানের) বিপজ্জনক কর্মকাণ্ড সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের সৈন্য, আমাদের বিদেশি ঘাঁটি এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের বিপন্ন করছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ৪৭ বছর ধরে ইরানি শাসনব্যবস্থা ‘‘আমেরিকা ধ্বংস হোক’’ শ্লোগান দিয়ে আসছে এবং রক্তপাত ও গণহত্যার এক অবিরাম ধারা বজায় রেখেছে; যার লক্ষ্যবস্তু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের সৈন্য এবং বহু দেশের অসংখ্য নিরীহ মানুষ।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা বারবার একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি সম্পূর্ণভাবে… নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: