শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম
এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম আবাসন খাতে নিবন্ধন ব্যয় ও কর কমানো দরকার পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ

বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

গুমের মতো অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা; যা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর আগারগাওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শত শত মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন তিনি।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সরকারি ভাতা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয়, কেউ যেন নিজের পরিবারের সদস্যকে হারিয়ে নিঃস্ব না হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফেরত দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বলেও জানান প্রতিমন্ত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: