বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও সভা বরিশালে এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড ধনবাড়ীতে এক পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম ধর্ম গ্রহণ করায় গৃহহীন এক পরিবার! সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা চাউল সহ ট্রাক কালিয়াকৈরে উদ্ধার, আটক -২ শিবালয়ে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়িকের হামলা চৌদ্দগ্রামে দূর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা

ইফতারে পাতে রাখুন তান্দুরি চিকেন কাটলেট

সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে সাধারণ ছোলা, পেঁয়াজু বা হালিম থাকলেও ভিন্ন কিছু যোগ করলে খাবার আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এমন সময় চিকেন তান্দুরি কাটলেট বানানো যেতে পারে। মাংস খেতে পছন্দ করেন যারা, তাদের জন্য চিকেন দিয়ে হতে পারে মজাদার কাটলেট। সহজভাবে বানানো যায় এবং পরিবেশন করলে ইফতারের টেবিলে স্বাদ ও আকর্ষণ দুটাই বাড়বে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন –

উপকরণ
১. বোনলেস চিকেন ২ কাপ
২. সেদ্ধ আলু ২-৩টি
৩. ডিম ২টি
৪. দই ৩-৪ টেবিল চামচ
৫. আদাও রসুন বাটা ১ চা চামচ
৬. তান্দুরি মসলা ২ টেবিল চামচ
৭. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
৮. গরম মসলা আধা চা চামচ
৯. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১০. জিরা গুঁড়া ১ চা চামচ
১১. ধনে গুঁড়া ১ চা চামচ
১২. লেবুর রস বা ভিনেগার ১ টেবিল চামচ
১৩. ধনেপাতা মিহি করে কাটা ২ টেবিল চামচ
১৪. কাঁচামরিচ ১ টেবিল চামচ
১৫. তেল প্রয়োজনমতো
১৬. লবণ স্বাদমতো

ডায়াবেটিস থাকলে ইফতার ও সেহেরির মাঝে কী খাবেন

প্রস্তুত প্রণালি
প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের সঙ্গে সব মসলা মিশিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করুন। ম্যারিনেট করা মাংস মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা হতে দিন এবং ছোট টুকরোতে ঝুরি করে নিন।

একটি বড় পাত্রে চটকানো আলু ও রান্না করা চিকেনের টুকরোগুলো নিন। এতে ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখান। মিশ্রণ থেকে গোল বা লম্বাটে কাটলেটের আকার তৈরি করুন।
প্রতিটি কাটলেট প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিন এবং এরপর ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি ও মুচমুচে ভেজে নিন। ভাজা কাটলেট চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: