বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

জন্মশত্রুদের বিরুদ্ধে জাসদের গণপ্রতিরোধ গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও গণশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি, শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ নেতৃবৃন্দ গণমাধ্যমকে বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা সর্বশ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে দেশ প্রমাণ করেছে স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ন্যায্যতা।

তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সম্ভব হয়নি। বরং পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও স্মারক মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোও অস্বীকার করা হচ্ছে।

এ প্রেক্ষাপটে জাসদ নেতারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি “বাংলাদেশের জন্মশত্রুদের বিরুদ্ধে গণপ্রতিরোধ” গড়ে তোলার আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, আল আজম খান, যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন, শ্রমিক জোটের নেতা রায়হান আহমেদ মুকুল, ছাত্রলীগের সহ-সম্পাদক নাইম মল্লিক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সোরায়েদ হোসেন সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: