শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম
১৫০০ লিটার পেট্রোল মজুদ করায় গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা ও তেল বিক্রির নির্দেশ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ফুলবাড়ীতে জ্বালানী তেলের তীব্র সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা ১০ দিনের মধ্যে গোপালগঞ্জ শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টার এখন মাদকসেবীদের চারণভূমি মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মা‌নিকগ‌ঞ্জে যুবক গ্রেফতার গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার (২৮ মার্চ) দুপুরে এ শোকবিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘শনিবার সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় চিকিৎসাধীন স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি মহান আল্লাহর কাছে দিলারা হাফিজের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে বলেন, ‘আল্লাহ যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: