শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ইরফান

নিউজ ডেস্ক :: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম কারাগারে প্রেরণ করা হয়েছে। কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৪ দিনে কোয়ারেন্টিনে রাখা হবে তাকে।

মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন,ঢাকার জেলার মাহবুবুল ইসলাম।
তিনি জানান, এদিন ভোরে র‌্যাব হেফাজতে ইরফানকে কারাগারে নিয়ে আসা হয়।
করোনাভাইরাস অতিমারী চলাকালীন নতুন কয়েদিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। নিয়ম অনুযায়ী কাউন্সিলর ইরফানও কোয়ারন্টিনে থাকবেন।

নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের দায়ে ইরফান ও তার সহযোগীদের গ্রেপ্তারে সোমবার দিনভর অভিযান চালানো হয় পুরান ঢাকার লালবাগ ও চকবাজারে।

বিকেলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগে তাকে ১ বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুরাতন ঢাকার প্রভাবশালী সংসদ সদস্য হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা করা হবে বলে জানায় র‌্যাব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: