রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চৌদ্দগ্রামে ৪৭তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম মীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, নজমিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা এ.কে.এম শামসুদ্দিন, চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, ছুপুয়া ছফরিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এবিএম হাবিবুন নবী প্রমুখ। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি স্টল বসানো হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: