বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ৩নং কালিকাপুর ইউনিয়নের ছপুয়া রাস্তার মাথায় আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ২ জন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২১ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১টি এস্কেভেটর ও ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন জানান, সরকারি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি স্থানীয়দের এমন অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।