বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে রবখান্ত করেছে মন্ত্রণালয় শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ঝুলিতে ২৬৫ রান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র: পানির অভাবে আরও কমেছে বিদ্যুৎ উৎপাদন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বরিশালে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী এবং পারমাণবিক বোমা তৈরিতে কত সময় লেগে থাকে?

ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে রবখান্ত করেছে মন্ত্রণালয়

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসমুশ সাখির বাবলুকে তার পদ থেকে বরখাস্ত করে পদটি শূন্য ঘোষণা করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার উপ-সচিব হেলেনা পারভীন ২০ জুলাই স্বাক্ষরিত ৪৬০০.২৭০০.০০০.০১৭.২৭.০০০৪.২৪ (অংশ-১)-১৯৮ স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসমুলশ সাখির বাবলুর পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ইউনিয়ন পরিষদের ১০ জন ইউপি সদস্যের আনিত অনাস্থা প্রস্তাব এবং তার বিরুদ্ধে অসদাচরণ, উন্নয়নমূলক কাজে অনিয়ম, হোল্ডিং ট্যাক্স আদায়ের অর্থ পরিষদের তহবিলে জমা না দেওয়া, সদস্যদের সম্মানিত ভাতা বকেয়া রাখাসহ প্রয়োজনীয় আর্থিক নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার মতো একাধিক অভিযোগ আনা হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ফুলবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমানকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ওই কৃষি কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব ও আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দিনাজপুর জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে সরকার অনাস্থা প্রস্তাবটি অনুমোদন করেন। ফলে একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলবাড়ীকে শূন্য পদ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন, গত বছর বিষয়টি তদন্ত করা হয়েছে। ২০ এপ্রিল মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ‘আমরা প্রক্রিয়ার মাধ্যমে এগুচ্ছি, আইনের বাইরে কেউ নয়।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: