শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করলেন স্বাস্থ্য মন্ত্রী গোপালগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: গণধোলাই খেয়ে আটক ৪ ডাকাত অ্যালার্জি-চুলকানি কেন হয়, দ্রুত পরিত্রাণের উপায় : ডা. তাসনিম জারা নড়াইলের লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন- এমপি সরফুদ্দীন আহম্মেদ সেন্টু “আলোকে সমান্তরাল প্রসেসর হিসেবে ব্যবহার করাই ছিল আমার লক্ষ্য” – ড. আতাউল করিম সাইবার হামলা রুখতে নতুন অস্ত্র ওপেনএআই খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী ট্রাস্ট ব্যাংকে চাকরি, যারা আবেদন করতে পারবেন ‘আমরা বিবাহিত তবে সিচুয়েশনশিপে আছি’

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাবে বাসভাড়া সমন্বয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে সরকার বাসভাড়া সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন নির্ধারিত ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়া বা কমার সঙ্গে সমন্বয় করে বাসভাড়াও সমন্বয় করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৪২ পয়সা। আন্তঃজেলা বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার বাসভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা বহাল রাখা হয়েছে।

এই সমন্বয়ের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া বেড়েছে প্রায় ৪.৫ শতাংশ, আন্ত জেলায় ৫.১ শতাংশ এবং ডিটিসিএ এলাকায় ৪.৭ শতাংশ।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা বৃদ্ধির প্রস্তাব দিলেও সরকার তা অর্ধেক করে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার দীর্ঘদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে, যার প্রভাব পড়েছে পরিবহন খাতে। এ কারণে পরিবহন মালিক, ব্যবসায়ী এবং ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই বলেও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: