বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

যুদ্ধ নয় প্রতিবেশীর দেশের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান করতে চাই : শেখ হাসিনা

বরিশাল প্রতিনিধি :: বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বুধবার সাড়ে দশটায় সেনাবাহিনীর ৩টি বিগ্রেড ও ৫টি ইউনিটের এই পতাকা উত্তোলন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, দিনে আমরা আমাদের সেনাবাহিনীকে আধুনিকায়ন করে তুলছি। আমরা যুদ্ধ নয় প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান চাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সেনাবাহিনী প্রয়োজনীয় ভূমিকা রাখছে। এসময় তিনি সেনাবাহিনীর কর্মকান্ডের প্রশংসা করেন এবং সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই ৭ পদাতিক ডিভিশনের অধীনে বিভিন্ন ব্রিগেড/ ইউনিটের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হলো।

নবগঠিত এসব বিগ্রেড সদর ও ইউনিটসমূহ দক্ষিনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের স্বপ্নপূরণে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আনুষ্ঠনিকভাবে পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এসময় সদর দপ্তর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেড, সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড, ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ সিগনাল ব্যাটালিয়ান, ৬৬ ইস্ট বেঙ্গল, ৪৩ বীর ও এসটি ব্যাটালিয়ন এর পতাকা উত্তোলনের প্যারোড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উর্ধ্বতন সোনাকর্মকর্তাগণ, অসামরীক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: