মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম
টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়িমসি লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), লৌহজং কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক চাঞ্চল্যকর বুলেট বৈরাগী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৫ সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সুবর্ণচরে বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ

সুবর্ণচরে বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তীহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কিছুদিন আগে সুবর্ণ ভিষন এবং একজন প্রবাসীর ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়।

ঐ মিথ্যা পোস্টে বলা হয়, আমি নাকি বিএনপির প্রভাব খাটিয়ে প্রবাসীর জমি দখল করেছি, যাহা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার বিরুদ্ধে এসব মিথ্যা কাল্পনিক পোস্ট করা হয়েছে, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, যারা ফেসবুকে আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: