বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
আব্দুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে তুচ্ছ ঘটনায় দূর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার নতুন ঘর। মঙ্গলবার বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবীদ মোকছেদুল মোমিন মিথুন ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের একটি ভাইরাল ভিডিও বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
মানবিক বিবেচনায় তাৎক্ষণিক তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানার নেতৃত্বে এবং সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে সোনাপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদা, আমরা বিএনপি পরিবার-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলেল নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদা বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ববোধ থেকেই সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধ্যায় সোনাপুর গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে কৃষক মিলনসহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করেন।