মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান। শুক্রবার (১ মে) সকালে চৌদ্দগ্রাম হায়দার শপিং কমপ্লেক্সে সামনে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তৈয়ব এর সভাপতিত্বে ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী শহীদুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আরিফুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সহ-সেক্রেটারী এমরান হোসেন ভুঁইয়া মাসুদ, ৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী।

সমাবেশ শেষে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে চৌদ্দগ্রাম হায়দার শপিং কমপ্লেক্সে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: