সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ

বিশেষ প্রতিবেদক : রাজধানীতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় বিজয়নগর কেন্দ্রীয় দপ্তর থেকে র‌্যালিটি শুরু হয়ে পল্টন জাতীয় প্রেসক্লাব এলাকা ঘুরে পুনরায় বিজয়নগরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বিজয়নগর কেন্দ্রীয় দপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, আইন শালিশী বিষয়ক সম্পাদক সামসুল আলম জুলফিকার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ফয়সাল ইবনে কবির, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মজিবর রহমান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজী মো. নূরে আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সকল শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু, আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এছাড়া রানা প্লাজা ধস ও তাজরীন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়। বন্ধ কলকারখানা চালু, গ্রাম পুলিশ কর্মচারীদের ১৯ ও ২০ গ্রেডে উন্নীতকরণ এবং পরিবহন, পাদুকা, ঔষধ, স্টিল মিলসহ সব খাতের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশ শেষে শ্রমিক নেতারা জানান, দাবি আদায়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: