সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে চাঁদাবাজি ও দখলদারিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

দেম্বেলে-মেসির গোলে বার্সেলোনার জয়

নিউজ ডেস্ক :: উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। ম্যাচে গোলের দেখা পেয়েছেন ওসমানে দেম্বেলে ও লিওনেল মেসি।করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কারণে এদিন জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। ওসমানে দেম্বেলে এগিয়ে নেয় বার্সলোনাকে। তবে ৩০ মিনিটে জুভেন্টাসও বল জালিয়ে জড়িয়েছিল। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর বিরতির আগে জুভেন্টাস আরও একবার বল জালে জড়িয়েছিল। সেটিও ভিএআরে বাতিল হয় অফসাইডের কারণে।

৯০ মিনিটে মেসির বাড়ানো বল ডিবক্সে পান বার্সার তুর্কি আনসু ফাতি। বল নিয়ে সামনে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন জুভেন্টাস মিডফিল্ডার বারনার্ডেস্কি। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি।

গ্রুপ পর্বে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। সমান ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় স্থানে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: