রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত

জেলা প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে। শনিবার (০৯ মে) ভোরে সাজেকের শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ।

ভোরে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের খবর নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”

তবে এ ঘটনায় ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য ও কথিত কালেক্টর ইমনকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ঘটনার পাল্টা ব্যবস্থা হিসেবে প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালিয়ে থাকতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: