রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

নিউজ ডেস্ক :: মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সকল প্রতিকূলতাকে জয় করে সফল হবেন। অনাকাঙ্ক্ষিত ব্যয়ের রথের লাগাম টানা কষ্টকর হবে। বৈদেশিক কাজে সফলতা আসবেই। প্রবাসী হতে পারবেন। ট্রাভেল করতে পারবেন বহুদূর। আইনগত জটিলতায় আপনার জয় রথ এগিয়ে যাবে সামনের দিকে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): ব্যবসা বাণিজ্যে অগ্রগতির জন্য দিনটি আপনার অনুকূল। নতুন সরকারি কাজের সুযোগ পেতে বড় ভাই এর প্রত্যক্ষ সহযোগিতা পাওয়ার সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে ব্যবসায়ীক কাজে লাভবান হবেন। পাশাপাশি হারিয়ে যাওয়া বন্ধুত্বের সম্পর্ক পূণরুজ্জীবিত করার সুযোগ আসবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): কর্মস্থলে নিজের মেধা ও কৌশল প্রয়োগ করে সমালোচকের সমুচিত জবাব দিতে পারবেন। আপনার ঈর্ষণীয় সাফল্যে শত্রুদের অন্তর জ্বলে যাবে। চাকরিক্ষেত্রে নতুন কর্মসুযোগ আসতে চলেছে। পিতার ব্যবসায় নিজের মেধা ও বুদ্ধি প্রয়োগ করে বড় ধরনের সাফল্য পেতে চলেছেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): জীবিকার জন্য বা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনায় অগ্রগতি হবে। ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যেতে থাকবে। দেশ বিদেশ ভ্রমণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে সাহিত্যের ভাষায় লিখে রাখতে পারেন। ঈশ্বরের আরাধনা বা দৈব চিন্তায় প্রশান্তি লাভের সুযোগ আসবে। শিক্ষা ও গবেষণায় সাফল্য লাভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): সকল ধার দেনা শোধ করে আর্থিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। শেয়ার ব্যবসায়ীরা পেতে পারেন লাভের সুবর্ণ সুযোগ। আত্মীয়দের বিপদে দাঁড়াতে হবে তাদের পাশে। রাস্তাঘাটে অরক্ষিত অবস্থায় চলাফেরা হতে পারে ক্ষতির কারণ। জরুরি প্রয়োজনে কাউকে রক্তদানের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): ব্যবসায়ীক ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। এ সুযোগ আপনার জীবনকে ও বদলে দিতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় চলতে থাকা সকল বাধা দূর হয়ে যাবে। প্রেমের বিয়ের ক্ষেত্রে অবশ্যই সফল হতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২অক্টোবর): মন্দ চিন্তাভাবনাকে প্রশ্রয় দিলে জীবনে মন্দ ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে থাকে। কর্মস্থলে অসদাচরণ আপনার কর্মজীবনকে ধ্বংস করে দেবে। সহকর্মীদের উপর রাগ না দেখিয়ে তাদের সঙ্গে ভালো আচরণ করুন। কাজের লোকের বিপদে তার পাশে দাঁড়াতে পারেন। শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): প্রেমের বিবাহে সফল হতে পারেন। হঠাৎ করেই পুরোনো প্রেম ফিরে আসাতে হতো বিহ্বল হয়ে পড়বেন। শিল্পকর্মের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা আজ আপনাকে সম্মানিত করবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সুসংবাদ আসতে চলেছে। বুদ্ধির জোরে আজ বিপদ থেকে রক্ষা পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আত্মীয় কুটম্বদের সাহায্যে নিজস্ব গৃহ আবাসন লাভের স্বপ্নপূরণ হতে চলেছে। সংসার জীবনে বহু দিনের কোনো কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ হবে। মায়ের দোয়া ও আশীর্বাদে পেতে পারেন জগতের সবচেয়ে বড় সাফল্য। কর্মময় জীবনে প্রশংসিত হতে পারবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতিতে আপনার ভূমিকা প্রবল। ব্যবসা ক্ষেত্রে ছোট ভাই-বোনের কাছ থেকে সাহায্য লাভের দিন। বিদেশ থেকে আসতে পারে কাঙ্ক্ষিত কোনো ব্যবসায়ীক অর্ডার। বস্ত্র ও পোশাক পরিচ্ছদ ব্যবসায় ও অনলাইনে বিক্রয়ে আজ আশানুরূপ অর্ডার লাভের দিন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজ আপনার বাড়তি আয়ের নতুন নতুন পথ উন্মোচিত হবে। চাকরি করুন বা ব্যবসা আয় রোজগারের দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে পারবেন। আত্মীয় কুটম্বদের সহযোগিতায় ব্যবসা আরম্ভ করার মতো পুঁজি লাভের সুযোগ রয়েছে। সঞ্চিত অর্থ কোথাও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে জীবনে সাফল্য লাভের দিন। ব্যক্তিজীবনে নিজের কাজের জন্য হবেন সম্মানিত ও প্রশংসিত। খাদ্য ও পানিয়ের ব্যবসা বাণিজ্যে অংশীদারদের পূর্ণ সহায়তা লাভের সুযোগ আসবে। জীবন সাথীর সাহায্য পাওয়াতে সকল কাজে সফল হবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: