সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মা, হারা ছোট্ট শিশু লামিয়া অসুস্থ পিতার ভ্যান চালিয়ে ভাইরাল, সহযোগিতার হাত বাড়ালেন ইউএনও

আঃ রহিম সরদার, বরিশালঃ
অভাব অনটনের সংসারে ভ্যান চালক বাবাকে নিয়েই মা হারানো ছোট্ট শিশু লামিয়ার জীবনের কঠিন বাস্তবতা পার করছিলেন। সেই বাবাই যখন অসুস্থ্য কি আর করার, সংসারের হাল ধরতেই বাবার ভ্যান নিয়েই বেরিয়ে পড়েন রাস্তায়। ছোট্ট এই শিশুর ভ্যান চালনা দেখে ভিডিও করে অনেকেই সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন। ক্ষণিকের মধ্যেই এই হৃদয়বিদারক ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

১২ মে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট লামিয়া জীবিকার তাগিদে বাবার ভ্যান চালানোর চেষ্টা করছে। দৃশ্যটি অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সহানুভূতির ঝড়।

লামিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গরিয়া নতুনহাট এলাকায়। স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। মা হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবার অসুস্থতায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

ভিডিওটি নজরে আসে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা-র। পরে তিনি তাৎক্ষণিকভাবে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। ছোট্ট লামিয়ার সংগ্রামী জীবন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

একটি ভাইরাল ভিডিও শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই আলোড়ন তোলেনি, বরং অসহায় একটি পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও পৌঁছে দিয়েছে সবার কাছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: