রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

গাজীপুরে এইচআইভি প্রতিরোধে সমন্বিত মতবিনিময় ও পরামর্শ সভা

মানিক সরকার : সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারি এবং তাদের যৌন সঙ্গীদের জন্য এইচআইভি প্রতিরোধে সমন্বিত কার্যক্রম বিষয়ক জেলা পর্যায়ের মতবিনিময় ও পরামর্শ সভা বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওই সভায় ঊক্তব্য রাখেন।
তিনি বলেন- মাদকদ্রব্য সেবন ও বিক্রেতাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর জন্য প্রয়োজন পরিবার পর্যায় থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলা। পাশাপাশি আইনশৃংখলা বাহিনীসহ মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আরো বেশী কঠোর হওয়া দরকার।

তিনি আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কাজেই মাদক বিক্রয়কারী ও সেবনকারীকে আইনের আওতায় আনতে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং নিরপেক্ষতার অবদান রাখতে হবে প্রশাসনকে।

জেলা সিভিল সার্জন ডা: মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে এবং সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক ডাঃ সত্য রঞ্জন ধরের পরিচালনান ও মুক্ত আকাশ বাংলাদেশ (ম্যাব)’র আয়োজনে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালত ডাঃ খলিলুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন আহম্মেদ, সাংবাদিক ও শিক্ষক মুকুল কুমার মল্লিক, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হাসান, মুক্ত আকাশের প্রজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার সুশেন চন্দ্র মন্ডল, ডিআই.সি কো-অর্ডিনেটর মোঃ আলী আকবর ও সিনিয়র টেকনিক্যাল অফিসার ডাঃ বোরহান আহম্মেদ প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: