রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
অন্যের অতিথি হলে মুমিন যে ৬ বিষয় মনে রাখেন কেসিসির সাবেক প্যানেল মেয়র ঢাকায় আটক সংস্কার শেষে বুঝিয়ে দেওয়া হলো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ভবন সিইসি জ্ঞানেশের ওপর চাপ বাড়ছে ব্যাংক খাত পুনরুদ্ধার: বছরে লাগবে ৬০ হাজার কোটি টাকা প্রশ্নপত্র ফাঁসে সন্দেহ যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা–কর্মচারীর দিকে প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ তরুণদের সড়ক অবরোধ শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর ঈদ সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি : ​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী’। বুধবার (২৭ মে) দুপুরে শহরের গৌরীপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

​মানবতার সেবায় এগিয়ে আসা এই সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয় ১ কেজি আতব চাল, ১ প্যাকেট সেমাই এবং ৫শ গ্রাম সয়াবিন তেল।

সংগঠনের সভাপতি আলমগীরের সভাপতিত্বে ঈদ সামগ্রী ​বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি আল আমিন রাজু।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি পিয়োতোষ সরকার, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা জান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: